দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কের জের ধরে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজয় সাহা (১৯) নামে যাত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটককৃত অজয় সাহা হাজীপুর বৌবাজার এলাকার শীতল সাহার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইউনূছ প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হয়। সন্ধায় ইজিবাইকে করে অজয়কে নিয়ে তিনি হাজীপুরের বৌবাজার এলাকায় যায়। এসময় অজয় ৩০ টাকা ভাড়া দেয় আর ইউনূছ ৫০ টাকা দাবি করে। এ নিয়ে দুইজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে অজয় ছুরি নিয়ে এসে ইউনূছকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অজয়কে আটক করে।
এফএইচ