দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। সোমবার (২০ মে) দুপুরে বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকানসহ ৫৪টি স্টল বসেছে। বিভিন্ন বাহারী পণ্য পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।
এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
আরএ