দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পলাশবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামী লীগের প্রথম সারির নেতা। একজন স্বতন্ত্র প্রার্থীসহ লড়ছেন দলটির সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। সব প্রার্থীদের মধ্যে তরুণ প্রার্থী ইন্জিনিয়ার নাজিবুর ইসলাম নয়ন। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, জনগণ ও দলীয় নেতারা সঙ্গে আছেন। তাই বিজয় সুনিশ্চিত।
অন্যদিকে, দুর্নীতিমুক্ত থাকায় নির্বাচিত হবেন বলে আশাবাদী, আমাদের গাইবান্ধা সহকর্মী এস এম ময়নুল হুদার পাঠানো ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট।
আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় পর্যায়ে উত্তোরাঞ্চলের সব চেয়ে জনগুরুত্বপুর্ন পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে অংশ নিয়ে প্রার্থীরা ভোটারদের মাঝে বিভিন্ন উন্নয়নমুলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বৈধতা পেয়েছেন ৪ জন। প্রতিদ্বন্দ্বীতা থাকলেও জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ।
উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভা ও ৮ টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ২৩ হাজার ২ শ ৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯২ হাজার ৯ ভোট মহিলা ভোটার ১ লক্ষ ১৪ হাজার ২ ভোট।