• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মুন্সীগঞ্জ
  • শ্রীনগর

উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল

সুমিত সরকার সুমন, মুন্সীগঞ্জ
  ১৫ মে ২০২৪, ২১:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে টাকা বিতরণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভিডিওটিতে দেখা যায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু মিয়া একটি ব্যাগের ভেতর থেকে টাকার বাল্ডিল বের করে বিতরণ করছেন। বেশ কয়েকজন সে টাকা গ্রহণ করছেন। অন্ধকার এলাকায় মোবাইলের আলো জ্বালিয়ে টাকা বিতরণ করা হচ্ছিল।

স্থানীয়রা জানান, দিপু উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহাবুউল্লাহ কিসমত (দোয়াত কলম প্রতীক) এর সমর্থক।

ষোলঘর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা সাইদুল মুন্সী জানান, প্রতীক পাওয়ার পর রাতের বেলায় ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে দোয়াত-কলম কর্মী সমর্থক দিপু মিয়া ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভোটারদের সঙ্গে ভোটার আইডি কার্ড নিয়ে ৩১ জন ভোটারের মাঝে টাকা বিতরণ করেন। এসময় আমার প্রতিবেশী জনি টাকার বিতরণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করলে কিসমতের কর্মী সমর্থকরা তাকে মারধর করে।

তবে, দিপু বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আমার ধান কাটা ও মাটি কাটা শ্রমিকদের মধ্যে তাদের মজুরি বিতরণ করছিলাম। নির্বাচনে আমি কোনো চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নই। আমি একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থক।

এ বিষয়ে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী মাহাবুউল্লাহ কিসমতকে (দোয়াত কলম প্রতীক) ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাকে মেসেজ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

তবে, আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মামুন বলেন, শুনতে পাচ্ছি নির্বাচনে অনেক কালোটাকা ছড়ানো হচ্ছে। গতরাতে উনি (দিপু) টাকা বিতরণ করেছেন বলে শুনেছি। কিন্তু আমাদের কাছে কোন প্রমাণ না থাকায় অভিযোগ করতে পারছি না।

আরও পড়ুন

গাইবান্ধায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দীন শিকদার বলেন, কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এছাড়া হাতেনাতে ধরতে পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হুসেইন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

এফএইচ

  • উপজেলা নির্বাচন
  • টাকা বিতরণ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করেও নিরাপত্তাহীন প্রবাসীর পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করেও নিরাপত্তাহীন প্রবাসীর পরিবার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।