দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম ময়নুল ইসলাম বাবুকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) দুপুরে রূপগঞ্জ বাজারে নির্বাচনি প্রচারণা চলাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আচরণবিধির ধারার ব্যতয় ঘটায় প্রার্থীদের আগে সতর্ক করা হয়েছে। আচরণবিধি না মানলে জরিমানা করা হচ্ছে।
আরএ