দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবলুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
সোমবার (১৩ মে) বেলা ১২টার দিকে কুমিল্লা র্যাব-১১ এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১'র উপপরিচালক ও কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে মফিজ ও বাবলুকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার মফিজুর রহমান(৫২) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের মৃত-তাজুল ইসলামের ছেলে। অপর আসামি রেজাউল করিম বাবলু (৪২) চৌদ্দগ্রামের আলকরা গ্রামের নজির আহম্মদের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ২০১৬ সালের ৮ জানুয়ারি রাতে যুবলীগ নেতা জামাল উদ্দিকে নৃশংসভাবে হত্যা করা হয়।
২০১৬সালের এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার (১২ মে) দুপুর বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত রায় প্রদান করে। রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন রায় দেন আদালত। তবে দণ্ডপ্রাপ্ত ১৭ জনই পলাতক ছিলেন। র্যাব কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মফিজ ও বাবলুকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব অধিনায়ক আরো বলেন জামাল হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। বাকী পলাতক আসামিদের আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এফএইচ