দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের পৌর এলাকার ভাইজোড়া এলাকায় আগুনে পুড়ে তিনটি বসত বাড়ি ছাই হয়ে গেছে। সোমবার (১৩ মে) দুপুরে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া এলাকার শেখ বাড়ির কামাল শেখ, জামাল শেখ ও পলাশ শেখের তিনটি বাড়ি এ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়।
পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘরের সব কিছু ভস্মিভূত হয়ে যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জামাল শেখ জানান, তার নিজ বাড়িসহ তার ভাই কামাল শেখ ও চাচাতো ভাই পলাশ শেখের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিলো। তারা তিন ভাই নিজ নিজ কাজের জন্য বাড়ির বাহিরে ছিলো।
আগুন লাগার খবর পেয়ে এসে তারা দেখতে পেয়েছেন যে, তাদের ঘরের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের পড়নের কাপড় ছাড়া কিছু তাদের নেই। আগুনে তাদের তিনটি ঘরের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: রেজোয়ান জানান, দুপুরে ১২ টার দিকে অগ্নি কাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা এসে আগুন নিভাতে কাজ শুরু করেন। আগুন নিভানোর আগেই তিনটি বসত-ঘরসহ দুই রান্না ঘর পুড়ে যায়। তবে, কি কারণে আগুনের সূত্রপাত হয়, তা তদন্তের পরে জানানো যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের কাছে গিয়ে তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে অর্থসহায়তা প্রদান করেন পিরোজপুরের পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক। এছাড়া, তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের নতুন ঘর নির্মাণেও ব্যক্তিগতভাকে সহযোগীতা করবেন।
এম