দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে শতভাগ পাশসহ শতকরা ৯৯.৬৬ ভাগ জিপিএ-৫ পেয়ে মাধ্যমিকে (এসএসসি) দেশসেরা ফলাফল অর্জন করেছেন নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস্। এমন অভূতপূর্বসাফল্যে খুশি হয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
রোববার (১২ মে) ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকদের হাসিমাখা মুখ মুখরিত করছে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) থেকে ২৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে শতভাগ পাশসহ ২৯৪ শিক্ষার্থী জিপিএ-৫ এবং একজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ৪.৯৪। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশের সেরা প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করে। এতে উল্লসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই দেশসেরা ফলাফল করছে। এবারও প্রায় শতভাগ পাসসহ দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূল মন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে সমন্বয়। আর আমাদের মূলমন্ত্র হচ্ছে আবদুল কাদির মোল্লা। স্যারের ইনোভেটিভ চিন্তা-চেতনা, সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় আমরা এক ঝাঁক তরুণ শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফলাফল অব্যাহত আছে।
আরএ