দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জে শ্রীনগরে আরশেদ আলী হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে জহুরুলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী ওই আদেশ দেন।
মামলার এজাহার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া নয়াবাড়ি এলাকার আরশেদ আলী বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির কেয়ারটেকার শহিদুল ইসলাম ওরফে জহুরুল পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে নিহত আরশেদকে ধারালো কোদাল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার দিনই দুপুরে নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রধান করেন। দীর্ঘ প্রায় ১২ বছর বিচার কার্যক্রম শেষে আজ দুপুরে আদালত আসামির ফাঁসির রায় প্রধান করেন। তবে আসামি পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু। তিনি জানান এই রায়ে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। আসামিকে খুঁজে বের করে রায় কার্যকর করার দাবী জানান তিনি।
এম