দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় পৃথক অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের মূলহোতা ও ছিনতাই হওয়া মালামালসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন (৩৬) ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন (৩৫), উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭), বরুড়া উপজেলার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ রাকিব হোসেন ২৫, চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি (১৯)।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এই ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করতো। পরে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেফতার করা হয়। পরে, সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী সুজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ১টি রামদা, এবং ওয়ারড্রফ এর ভেতর থেকে ছিনতাইকৃত ১টি বার আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার চাবি ১১০টি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ০২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস্ জুতা ০১ জোড়া, ০১টি হ্যান্ডকাপ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ০২টি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা ০১টি হেলমেট সহ ০১টি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, ০১টি র্যাপ রোড মাস্টার মোটর সাইকেল, ০১টি পালসার ১৫০সিসি মোটর সাইকেল, ০১টি পিকআপ গাড়ী, ০১টি তালা কাটার, ষ্টীলের কভার সহ ০২টি চাকু, ০১টি এসএস ষ্টীলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ০৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ী, ০৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, ০১টি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ০৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২৭৫০ টাকা উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযানে, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা হতে ছিনতাইকারীর একটি দল নগরীর ঠাকুরপাড়া এলাকা হতে সিএনজিযোগে এক মহিলার কাছ থেকে স্বর্নালংকার ছিনতাই করে।
পরে, অভিযোগ পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১১ মে) রাতে সিএনজি চালক মোঃ রাকিব হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরে, সিএনজি চালকের দেওয়া তথ্যমতে অপর ২ আসামীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে, ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি ১টি, ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি আইফোন, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কোতওয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা সহ প্রমুখ।
এম