দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের সহযোগি (হেলপার) নিহত হয়েছেন। এ সময় চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ মে) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাক চালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর রহমান অনিক বলেন, ‘রইচ কাজী নামে এক ট্রাক হেলপারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। অপর ব্যক্তিও গুরুতর আহত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছ'।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে।
এম