দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকেল নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ফরিদা বেগম মিলনায়তনে সামাজিক সংগঠন লাল সবুজ চেতনা সংসদ এর উদ্যোগে চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাল সবুজ চেতনা সংসদ এর প্রধান উপদেষ্টা ও ডিএসসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: খায়রুল বাকের এর পরিকল্পনা ও বাস্তবায়নে এবং লাল সবুজ চেতনা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ-এর সভাপতিত্বে প্রতিশ্রুতি ও ইশতেহার মঞ্চে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত হন।
এ সময় ইশতেহার ও প্রতিশ্রুতি ঘোষণা করেন, চেয়ারম্যান প্রার্থী মো: আমান উল্লাহ (আনারস), মোঃ জুনায়েদ হোসেন পারভেজ (টেলিফোন), বীরমুক্তিযোদ্ধা মোঃ মাজহারুল হক (চিংড়ি), অলি মাহমুদ (ঘোড়া)ও হাজ্বী শরিফ উদ্দিন খান মোমেন (কাপ পিরিচ)। ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন (বই), মোঃ রফিকুল ইসলাম (তালা), মোঃ সাইফুল ইসলাম (টিয়াপাখি), মোঃ খোর্শেদ আলম (টিউবওয়েল)। মহিলাভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন্নাহার আমিনা (হাঁস) ওপশারমিন আক্তার খালেদা (প্রজাপতি)।
বেলাব উপজেলা পরষদ নির্বাচনে প্রার্থীরা সকলেই প্রতিশ্রুতি ও ইশতেহার মঞ্চে তাদের বক্তব্যে বেলাবকে নিয়ে তাদের স্বপ্নের কথা জানান। নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন তারা তা তুলে ধরেন।
তারা সকলেই বেলাব উপজেলাকে স্মাট উপজেলা, মাদক মুক্ত, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বাল্যবিবাহ রোধ, রাস্তাঘাট এর উন্নতি, জবাবদিহিতা নিশ্চিত করা, কৃষকদের জন্য হিমাঘার নির্মাণ, দারিদ্র্য দূরীকরণে পদক্ষেপ সহ একে একে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
এম