দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। শনিবার (১১ মে) বিকেলে শহরের বাংলাস্কুল মাঠ চত্বরে এ মেলা শুরু হয়। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এ আয়োজনের উদ্ধোধন করেন।
মেলার প্রথমদিন ছিলো দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের ভিড়। আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে; যার মধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।
মেলায় গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কেউ তৈরি করেছেন গ্রিন হাউজ, ওয়ার্টার অ্যালার্ম, পানি-বাতাস দূষণ যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবলিক সৌর চুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র উদ্ভাবন করেছেন।
এ বছর মেলার প্রতিপাদ্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’। বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রারা মান উন্নত ও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান মনে করেন, বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলার জেলা প্রশাসন দু’দিনের এই মেলার আয়োজস করে। এতে মোট ২৮টি স্টল স্থান পেয়েছে। আগামীকাল রোববার (১২ মে) পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে।
ডিপি/