দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, পোড়াবাড়ির চমচমসহ দেশের ২০টি জিআই পণ্যকে গ্রাম থেকে বিশ্ব দরবারে আরও জনপ্রিয় করে তুলতে সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল পল্লী মেলা।
পরিচিতি পেতে মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের পণ্য প্রদর্শন করে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘গ্রাম থেকে বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে আঞ্চলিক পণ্য ও সেবার প্রসার ঘটাতে পর্যাক্রমে এ মেলার ব্যাপ্তি ঘটছে সারাদেশে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে উপজেলার কোর্ট মাঠে শনিবার (১১ মে) দুপুরে দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক ডিজিটাল পল্লী মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোড়াবাড়ির চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খেঁজুরের গুড়, রংপুরের শতরঞ্জিসহ দেশের আর ২০টি ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের বাহারিসব পণ্যে চোখ আটকে যাচ্ছে দর্শনার্থীদের।
আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের ভোক্তাদের পাশাপাশি বিশ্ববাজারে গ্রাম-গঞ্জের এসব পণ্যের সঙ্গে দেশের জিআই পণ্যগুলোকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করতে তুলতে সিংড়ায় বসেছে ডিজিটাল পল্লী মেলা।
নিজের সুন্দর হাতের কাজ দর্শনার্থীদের মাঝে মেলে ধরতে পেরে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা যেমন খুশি, তেমনি দেশীয় পণ্যের গুণ, মান, ইতিহাস জানার পাশাপাশি পরখ করতে পেরে আনন্দের জোয়ার দর্শনার্থীদের মনে ।
উদ্যোক্তা আরিফা আওয়াল বলেন, দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারায় আমরা খুশি।
স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্ববাজারে বিক্রির টাকা ১৯টি ব্যাংক এবং মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌছে দিচ্ছেন বলে জানান এসএস কর্মাসের সেল কমান্ডের উত্তরাঞ্চলের জিএম আরিফুজ্জামান।
বাংলাদেশ ডাক বিভাগের বিলি বিভাগের রাজশাহী ও রংপুর অঞ্চলের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ডাক বিভাগের বিলি দেশের প্রত্যান্ত অঞ্চলের উদ্যোক্তাদের পণ্য দেশ-বিদেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য দ্রুত পৌঁছাতেই এই বিলি গঠন করা হয়েছে।
মেলায় আসা দর্শনার্থী কামরুন্নাহার বলেন, ব্যতিক্রমী এমন মেলার আয়োজনে সত্যিই আমরা খুশি। এ মেলার মাধ্যমে উদ্যোক্তা ও ক্রেতা উভয়েই উপকৃত হচ্ছে।
জিআই পণ্যসহ অন্যান্য পণ্যের চাহিদা স্থানীয় ও জাতীয় পর্যায়ের বাড়ানোর পাশাপাশি আর্ন্তজাতিক বাজারের বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়াতেই নাটোরে প্রথমবারের মতো এ মেলার আয়োজন বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধি করতে প্রথমবারের মতো জিআই পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামের সকল পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে স্থানীয় উদ্যোক্তাদেরও জিআই পণ্য মেলায় যুক্ত করা হয়েছে।
জিআই পণ্যের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের মান ও গুণ জানান দিতে ডিজিটাল পল্লী মেলায় সারাদেশের ৪০টি স্টল অংশগ্রহণ করে বলে জানিয়েছেন আয়োজকেরা।
ডিপি/