দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথম দফা গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি দুই উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৭ মে) দুই উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরন করা হয়েছে।
সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের ৬০ টি কেন্দ্রের জন্য নির্বাচনী মালামালা প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেয়া হয়। এই উপজেলায় ১ লাখ ২৪ হাজার ৪০ জন প্রার্থী আগামীকাল তাদের ভোট প্রয়োগ করবেন ।
এখানে ২ জন চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাঘাটা উপজেলায় উপজেলা পরিষদ চত্তর থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
আগামীকাল ভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান।
২ লাখ ৪১ হাজার ৭ শ ১২ জন ভোটার ১০৩ টি কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করবেন । এই উপজেলায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাতিত হলেও আগামীকাল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে, দুটি উপজেলায় ৮৬ টি কেন্দ্রকে ঝুকিপুর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
ভোট সুষ্ঠু অবাধ ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে।
এম