দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ছোট ভাই আজিবর রহমান।
সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিবর।
নিহত আজিবর পেশায় বরখাস্তকৃত র্যাব সদস্য বলে জানিয়েছে পুলিশ সুপার।
শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আজিবর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে।
নিহতের ভাই রুস্তম আলীর বরাতে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজনে একসঙ্গে গরুর মাংসের ব্যবসা করতেন। তারা একসঙ্গে ব্যবসাও করতেন বলে শোনা গেছে। তবে তাদের মধ্যে জমিজমার বিরোধও ছিল। গত শুক্রবার রাত ৯টার দিকে জমিজমার বিরোধ ও ব্যবসার টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহত অবস্থায় প্রথমে আজিবর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আজিবর।
এসপি মতিউর বলেন, শুক্রবার রাতের ঘটনায় আফসার আলী নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে হিসেবে রেকর্ড করা হবে। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি