দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে নোয়াখালীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। তীব্র তাপদাহে জনজীবন যেখানে দুর্বিসহ হয়ে উঠেছে, সেখানে এই বৃষ্টি জনমনে প্রশান্তি এনে দিয়েছে।
সোমবার (৬ মে) দুপুর ২ টা থেকে শুরু হওয়া বৃষ্টি বেলা ৩.৩০ মিনিট পর্যন্ত চলছিল।
কখনো একটু জোরে, কখনো আবার আস্তে, আবার কখনো সঙ্গে বাতাস। এই বৃষ্টি জনজীবনে যেন এক স্বস্তির নিশ্বাস।
সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সূর্য মামা যখন তীব্র হুংকার দিয়ে তার শক্তির জানান দিচ্ছিলো, তখন কেউ ভাবেনি এভাবে স্বস্তির এক পশলা বৃষ্টি আসবে। কারো কাছে এ যেন সোনার হরিণের মতো ধরা দেয়। ঝিরঝির বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন, তীব্র গরমে অন্য রকম পরিবেশ সৃষ্টি করেছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার ( ৬ মে) দুপুর ২ টা থেকে বেলা তিনটা পর্যন্ত ৭ মিলি বৃষ্টি কের্ড করা হয়েছে। তবে সন্ধ্যা নাগাদ কতটুকু হবে তা পরে নির্ধারণ করা হবে।
নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্তকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই আকাশ মোটমুটি মেঘলা ছিল। তবে গরম অব্যাহত ছিল। দুপুর থেকে শুরু হওয়া এই বৃষ্টি সন্ধ্যার পরেও অব্যাহত থাকতে পারে।
জেবি