দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়লের আগ্রাসন থেকে মুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফিলিস্তিন ও বাংলাদেশের যৌথ পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগ।
সোমবার (৬ মে) সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের ছাত্রনেতা নাজমুল ইসলাম বাবু, হাসান মুরাদ, রিজুয়ান ইসলাম, ফাতেমা তুজ জোহরা রেশমি, সোহাগ চাকমা, সোহেল চাকমাসহ নেতৃবৃন্দ।
এতে ছাত্রনেতারা দুই দেশের পতাকা একসঙ্গে উত্তোলন করে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ও ইসরায়লের আগ্রাসন থেকে গাজাসহ সমস্ত ফিলিস্তিনকে রক্ষার জোর দাবি জানান।
পতাকা উত্তোলন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দেশের পতাকা নিয়ে কলেজের পতাকা মঞ্চ থেকে পদযাত্রা শুরু করে ক্যাম্পাস প্রাঙণ প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেবি