দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুরের সালথার আসাদ মাতুব্বর (৪২) নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আসাদ সালথা উপজেলা বিএনপির সদস্য।
রোববার (৫ মে) সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে (৪ মে) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আসাদ মাতুব্বর। বিএনপির নিষেধ থাকা সত্ত্বেও এ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
জেবি