• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

ভক্তদের ভিড়ে শোরুম উদ্বোধন করতে পারলেন না সাকিব

মাদারীপুর প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ১৪:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে মাদারীপুরের শিবচর উপজেলায় ৭১ সড়কে হারল্যান কসমেটিক্স শোরুমের উদ্বোধন করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি। পরে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাকিব। এ সময় তার সফরসঙ্গী ছিলেন চিত্রনায়ক ইমন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, ক্রিকেটার সাকিব আল হাসানের মাদারীপুরের শিবচরে আগমনের কথা শুনে শনিবার সকাল থেকে হাজারো ভক্তরা ৭১ সড়কের হারল্যান কসমেটিক্স শোরুমের সামনে জমায়েত হন।

বিশ্ব অলরাউন্ডারের সঙ্গে সেলফি নেওয়া ও তার অটোগ্রাফ নিতে দূর-দূরান্ত ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুরসহ কয়েকটি জেলা থেকে আসা শত শত তরুণরা সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। দুপুর ১২টার সময় আসার কথা থাকলেও সাকিব প্রাইভেট হেলিকপ্টারে চড়ে বিকেল ৩টায় হাতির বাগান মাঠে অবতরণ করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা হাতির বাগান মাঠের গ্যালারিতে তাকে একনজর দেখতে উপচে পড়ে। ভক্তদের ভিড় ঠেলে সেখান থেকে ৭১ সড়কের হারল্যান শোরুমের সামনে গিয়ে ভক্তদের ঢল দেখে সেখানে আর গাড়ি থেকে নামতে পারেননি সাকিব।

শোরুম উদ্বোধন না করেই সরাসরি চলে যান নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাকিব আল হাসান এমপি। এসময় মঞ্চের সামনে ও পেছনেসহ চারপাশে ভক্তদের ঢল নামে। নারী ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এসময় ভক্তদের সাকিব সাকিব স্লোগানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মঞ্চে বসে ভক্তদের অটোগ্রাফ দিতেও দেখা যায় এই বিশ্ব অলরাউন্ডারকে।

সাকিব আল হাসান বলেন, আমরা বিশ্বকাপে আগেও আসাধারণ পারফরমেন্স করেছি। আমাদের ক্যাপ দিয়েছে। এই ওয়ার্ল্ডকাপে আশা করি আরও ভালো করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগামীতে ভালোই করবেন। তাকে বিসিবি, বোর্ড দলের কোচ তাকে পছন্দ করেছেন। আমরা সবাই মিলে দলকে আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের মানুষ যাতে খুশি হয় সে ধরনের পারফরমেন্স করব। আশা করি সফলতার সঙ্গে এগিয়ে যাব।

জাতীয় দলের নাম ঘোষণা না করা প্রসঙ্গে তিনি বলেন, যদি সময় না থাকতো তাহলে সময় নিত না। সময় নিয়ে করলে অবশ্যই ভালো হয়, তাই সময় নেওয়া হচ্ছে।

  • মাদারীপুর
  • সাকিব আল হাসান
  • উদ্বোধন
এ সম্পর্কিত আরও খবর
তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
মাদারীপুরে বাসে আগুন
মাদারীপুরে বাসে আগুন
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।