দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
শনিবার (৪ মে) বিকেলে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীরা একতরফা ভোটের ভোটকেন্দ্রে না যাওয়াসহ সার্বিকভাবে নির্বাচনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেবি