দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে নকল শিশু খাদ্য ও ওষুধ কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্টেট মুজিবুল ইসলামের নেতৃত্বে শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য কোমল পানিও, জুস ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ওষুধ ও শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে।
চক্রটির সন্ধানে বেশ তৎপর ছিল জেলা প্রশাসন। অবশেষে শনিবার ( ৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে শহরের মাহমুদপুর এলাকার বিসমিল্লাহ শাহ দরগার পাশে নুরুজ্জামান মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৫ হাজার পিচ জব্দ বিভিন্ন ধরনের জুস (ডিংক), চকলেট, কোমল পানীয় ও ওষুধ জব্দ করা হয়। যার কোনো বৈধতা নেই। অভিযানের খবর পেয়ে সেখান থেকে কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
চার ড্রাম ভর্তি পানীয়, সাত হাজার লেভেল, খালী বোতল ৫ হাজার, ৪ হাজার চকলেট, রোবো লেভেল ৩ হাজার, স্পিড রোবো লেভেল ১০ হাজার।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুজিবুল ইসলাম জানান, কেমিকেল দিয়ে পানি মিশিয়ে নকল জুস ও গরম থেকে বাঁচতে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য ও ওষুধ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পুলিশের একটি টিম ও স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।
জেবি