• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • নড়াইল

দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক যখন উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক!

শরিফুল ইসলাম, নড়াইল
  ০৪ মে ২০২৪, ১৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নড়াইলের কালিয়া উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সদ্য ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহে (২৯ এপ্রিল) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

এরপর এই শিক্ষককে নিয়ে এলাকাজুড়ে হাসিঠাট্টা হচ্ছে। পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিযুক্ত ওই শিক্ষককে পুরস্কার প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া।

এর আগে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও করোনার টীকার জন্য টাকা আদায় এবং দুর্নীতিসহ কয়েকটি গুরুতর অভিযোগের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় ওই শিক্ষকের এমপিও স্থগিত করে গত মার্চ মাস থেকে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে।

জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মো.তরিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, দুদক ঢাকা কার্যালয়ের স্মারক নং৩৯১৪৩,তাং-২৬/১০/২০২২,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং-২২/৫৭,তাং -২৭/১০/২০২২,শিক্ষা মন্ত্রণালয়ের সম্মারক নং-৩৭৩,তাং-৩০/১০/২০২২,উপ পরিচালকের কার্যালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,খুলনা অঞ্চল,খুলনার স্মারক নং-১৭-৫৪,তাং-১২/০১/২৩ সূত্রের প্রেক্ষিতে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম অবৈধ সম্পত্তি অর্জন ও করোনার টীকার জন্য টাকা আদায় সংক্রান্ত বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় এমপিও বন্ধ ও স্থগিত করার বিষয়ে কারণ দর্শাতে বলা হয়।

এরই প্রেক্ষিতে চলতি বছর মার্চ মাস থেকে ওই শিক্ষকের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। ইতোপূর্বে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করে দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে বিপুল অঙ্কের অবৈধ সম্পদের মালিক হওয়া, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করাসহ করোনার টিকা রেজিস্ট্রেশন ও নির্ধারিত কেন্দ্রে নেওয়ার নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা ও আর্থিক অনিয়মসহ কয়েকটি গুরুতর অভিযোগ তদন্ত করে গেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুণ অর রশীদ।

চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ফসিয়ার রহমান মোল্যা অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত পরিচালিত হয়।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৪ সালে দুর্নীতি ও মোটা অঙ্কের উৎকোচের মাধ্যমে অবৈধ উপায়ে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব নিয়েই সরকারি সকল নিয়মনীতি লঙ্ঘন করে মোটা অংকের টাকার বিনিময়ে স্কুলের শিক্ষক ও বেশ কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকার বাণিজ্য করেছেন। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করে দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে বিপুল অঙ্কের অবৈধ সম্পদেও মালিক হয়েছেন। বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় করছেন। বিভিন্ন ব্যয় দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতি বছর ভর্তিচ্ছু প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে মন্ত্রণালয়ের পরিপত্রের বাইরে ভর্তি ফরম বাবদ নিয়মিত জনপ্রতি একটি নির্দিষ্ট হারে টাকা আদায় করা হয়। রেজিস্ট্রেশন ফিসহ কম্পিউটার কার্যক্রম খাতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বছরে আদায় করা হয় লাখ লাখ টাকা।

মহামারী করোনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতনের সঙ্গে আনুষঙ্গিক চাঁদা তুলেছেন তিনি। এমনকি করোনার টিকায় শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় এবং বিদ্যালয়ের খেলার মাঠ ভাড়া দিয়ে অর্থ আত্মসাত করারও অভিযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, সভাপতিকে ম্যানেজ করে দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের মোটা দাগের আয় হওয়া অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগগুলো তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশীদকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। পরে তদন্তে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম অবৈধ সম্পত্তি অর্জন ও করোনার টিকার জন্য টাকা আদায় এবং দুর্নীতিসহ সকল অভিযোগের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় প্রাথমিকভাবে ওই শিক্ষকের এমপিও স্থগিত করে বেতন-ভাতাদি বন্ধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য প্রতিষ্ঠানের এক প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম কীভাবে আবেদন করে শ্রেষ্ঠ হলেন তা তাদের জানা নেই। যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান। তাই এ বিষয়ে প্রশাসনই ভালো জানে। কীভাবে তাঁকে শ্রেষ্ঠ নির্বাচন করা হলো।

এ প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের বিষয়টি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাই ভালো বলতে পারবেন। আমি যেহেতু কর্মস্থলে নতুন যোগদান করেছি; তাই প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে অবগত নই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

শরীয়তপুরে শ্রমিক নেতার বিরুদ্ধে দুই চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ

একই প্রসঙ্গে কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহজাহান মিয়া জানান, স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকের শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণে উপজেলা পর্যায়ে একটিমাত্র আবেদন পড়ায় আশরাফুল ইসলামকেই শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়েছে। তবে আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়টি তার জানা ছিল না; এ বিষয়টি তাকে কেউ জানায়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন। কিভাবে করেছেন; তারাই ভালো বলতে পারবেন। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় প্রাথমিকভাবে বেতন-ভাতাদি বন্ধ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে মন্তব্য না করে এড়িয়ে যান তিনি।

জেবি

  • নড়াইল
  • খুলনা
  • সারাদেশ
  • শিক্ষক
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
কালিয়া পৌর যুবদলের কমিটি বাতিল
কালিয়া পৌর যুবদলের কমিটি বাতিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।