• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে শ্রমিক নেতার বিরুদ্ধে দুই চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ

মো. রোমান আকন্দ, শরীয়তপুর
  ০৪ মে ২০২৪, ১৮:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুর আন্ত:জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি এলিম পাহাড়ের বিরুদ্ধে সদর হাসপাতালের দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ মে) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এমন ঘটনা ঘটেছে। ওই দুই চিকিৎসক হলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান ও মেডিকেল অফিসার শাহরিয়ার ইয়াছিন।

এদের মধ্যে শাহরিয়ার ইয়াছিনকে মারধর করা হয়েছে। আর হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে টানাহ্যাচরা করে গালিগালাজ করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর পৌরসভার বালুচরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরীয়তপুর আন্ত:জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি এলমি পাহাড়।

শনিবার একটি মারামারির ঘটনায় তার কিশোর পুত্র মাথায় আঘাত পায়। তাকে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আসেন কয়েকজন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন এলিম পাহাড়। জরুরি বিভাগে ওই কিশোরের চিকিৎসা চলছিল। দ্রুত কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন কথা বলে কর্তব্যরত চিকিৎসকদের গালমন্দ করতে থাকেন এলিম পাহাড়। তখন জরুরি বিভাগে কর্তব্যরত নারী চিকিৎসক লিমিয়া সাদিনাকে গালমন্দ করলে সেখানে উপস্থিত চিকিৎসক শাহরিয়ার ইয়াছিন এ ঘটনার প্রতিবাদ করেন। তখন তার শার্টের কলার ধরে তাকে মারধর করা হয়।

এ সময় ওই চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে দেওয়া হয়। এমন ঘটনা শুনে জরুরি বিভাগে ছুটে যান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান। তখন তাকে ধাক্কা দেওয়া হয়। টানাহ্যাচরা করা হয়। তাকেও গালাগালি করা হয়। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে পালং মডেল থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহম্মেদ হাসপাতালে যান। ততক্ষণে এলিম পাহাড় ও তার সঙ্গে থাকা লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান।

আর চিকিৎসকরা এলিম পাহাড়ের কিশোর পুত্রকে আন্ত:বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করেন।

হামলার শিকার সদর হাসপাতালের মেডিকেল অফিসার শাহরিয়ার ইয়াছিন বলেন, আজকে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডাক্তার লিমিয়া। যে রোগীটা আসছে রোগীটাকে কিন্তু ডক্টর লিমিয়া আপা একবার দেখেছেন। দেখার পরে ড্রেসিং করার জন্য হ্যান্ড গ্লাভস পড়তে ছিলেন। আর তখনই আমি পাশে আমাদের চিকিৎসকদের কক্ষে কিছু প্রশাসনিক কাজ করতেছিলাম। এর মধ্যে এলিম পাহাড় এসে লিমিয়া আপার উপরে চড়াও হয় এবং আজেবাজে কথা বলে গালিগালাজ করেন। তখন আমি প্রতিবাদ করলে এলিম পাহাড় আমার গলা চেপে ধরেন আমাকে কিল ঘুষি ও থাপ্পড় মারেন। আমার গলার অবস্থা ভালো না ভালোভাবে কথা বলতেও পারছি না। আমরা পরিবারের সকলকে ছেড়ে মানুষের সেবায় নিয়োজিত থাকি। তারপরও এমন শারীরিকভাবে লাঞ্ছিত করলো। এই ঘটনার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো ডাক্তারের সঙ্গে এমন ঘটনা না ঘটে।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের এক চিকিৎসককে রোগীর স্বজনরা মারধর করছেন। এমন খবরে আমি জরুরি বিভাগে গেলে ওই রোগীর স্বজন আমার উপরে চড়াও হয়েও আমাকে টানা হেঁচড়া করেন। এখন বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। আমাদের সকলের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেব।

আরও পড়ুন

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এ ব্যাপারে এলিম পাহাড়ের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, সদর হাসপাতালে চিকিৎসকদের লাঞ্ছিত করার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সেখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এখন ভুক্তভোগী চিকিৎসকরা লিখিত অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেবি

  • শরীয়তপুর
  • চিকিৎসক
  • সারাদেশ
  • লাঞ্ছিত
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার
ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার
অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
১০ হাজার টাকা বাড়ল ট্রেইনি চিকিৎসকদের ভাতা
১০ হাজার টাকা বাড়ল ট্রেইনি চিকিৎসকদের ভাতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।