দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছ বোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়।
শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠায়িলা বিজ্রের পাশে এঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। এরা নিজ বাড়ী থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ী থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এসময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলা হাওলাদার মারা যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।
এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ট্রাকটি উদ্ধার করা যাবে কিন্তু চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।
এফএইচ