• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

সাবেক এমপি বদির বিরুদ্ধে থানায় চেয়ারম্যানের জিডি

সৌরভ দেব, কক্সবাজার
  ০৪ মে ২০২৪, ১১:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। রাতেই টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আলম। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের ওপর গুলি বর্ষণের ঘটনায় তিনি একটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য। কিন্তু বদি তার গাড়িতে সংসদ সদস্য স্টিকার লাগিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর আহমদ এর পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ গাড়ি থেকে নেমে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় আমাকে লক্ষ্য করে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ পরপর দুই রাউন্ড গুলি চালায়। কৌশলগত কারণে তা আমার গায়ে লাগেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি আমি।

বির্তকিত বদির কর্মকান্ডে ইতি মধ্য দেশব্যাপী আলোচিত উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সাবেক এমপি বদি ও চেয়ারম্যান প্রার্থী জাফরের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

নুরুল আলম বলেন, চেয়ারম্যান প্রার্থী জাফরের পক্ষে হয়ে সাবেক এমপি সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িযোগে প্রাচরণা করে যাচ্ছে। যা তিনি ব্যবহার করতে পারেন না। কেননা তিনি এমপি নন, গাড়িতে সংসদ সদস্য স্টিকার লাগানো আইনগত অপরাধ এবং আচরণ বিধি লংঘন। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিষয়টি নির্বাচন কমিশন বরাবরে লিখিতভাবে আগামি কাল অবহিত করব।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ নিজেরাই অস্ত্র হাতে গুলি ছুড়েছেন। আমাদের প্রার্থী নুরুল আলম কৌশলগত কারণে রক্ষা পেয়েছেন। আমরা ঘটনাস্থলে অত্যধিক ধৈর্য্যের পরিচয় দিয়েছি।

স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপের তফসিলে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ২ মে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। নির্বাচনে চেয়ারম্যান পদে বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত উপজেলা নির্বাচনেও জাফর আলমকে হারিয়ে নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বদির বিরোধী হিসেবে পরিচিত। আর জাফর আলম বদির অনুসারী।

তবে গুলির বিষয়টি অস্বীকার করে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি সাংবাদিকদের বলেন, 'কোনোভাবেই গুলি ছোড়া হয়নি। কিন্তু ঘটনাস্থলে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে হয়তো দুটি পটকার আওয়াজ শোনা গেছে।'

উল্লেখ্য, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে বদির নাম রয়েছে। তালিকায় গডফাদার হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম।

এফএইচ

  • সাবেক এমপি বদি
  • মামলা
  • কক্সবাজার
  • উপজেলা নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।