দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা তাপদাহের পর অবশেষে ভোলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে কিছুক্ষণের জন্য বজ্রসহ বৃষ্টি হওয়ায় জনমনে কিছুটা শঙ্কা ছড়িয়ে পড়ে। তখন বাইরে অবস্থান মানুষগুলো নিরাপদ আশ্রয় ছুটে আসেন।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হঠাৎ করেই মুশলধারে বৃষ্টি শুরু হয়। যা চলে টানা ৩০ মিনিট। এ সময় কিছুক্ষণের জন্য শিলা বৃষ্টিপাত হয়েছে। বজ্রসহ শিলা বৃষ্টি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা।
বিশেষ করে মরিচ, ডাল ও বোরো ধানের ক্ষতির আশঙ্কা চাষিদের।
বিকেল থেকেই মেঘের গর্জন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে নেমে আসে বৃষ্টি। বজ্রপাতের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ভোলা আবহাওয়া অফিস বৃষ্টির কথা জানালেও কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা জানাতে পারেনি।
জেবি