দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের দেওয়া কার্ডধারী টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে বাজারের দোকানে বিক্রির দায়ে দুই দোকানে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজার লঞ্চ ঘাটে ইঞ্জিনচালিত নৌকা ভর্তি করে টিসিবির পণ্য নিয়ে এসে বাজারে সুলতান স্টোর ও ইউছুফ স্টোরের গোডাউনে মালামাল স্টক করে অসাধু ব্যবসায়ীরা।
পরবর্তীতে গোয়েন্দা সংস্থার নজরে আসলে, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে ৯৯ বস্ত চাউল জব্দ করে। এর মধ্যে সুলতান স্টোর থেকে ১৯ বস্তা ডাউল, ৭ বস্তা চিনি এবং ২২ বস্তা চাউল উদ্ধার করে।
একই সময় পার্শ্ববর্তী দোকানি ইউছুফ স্টোর থেকে ২০ বস্তা চাউল উদ্ধার করে দুই দোকানে তালা ঝুলিয়ে দেয় উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া অবশিষ্ঠ মালামাল ভাসান্যাদম ইউনিয়নে বিতরণের জন্য পুনরায় পাঠানো হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল বলেন, খবর পেয়ে প্রশাসনের উপস্থিতিতে মালামাল বের করে যেখানে বিতরণ করার কথা ঐ স্থানে পাঠানো হয়। এ সময় দুই দোকানে বাজার কমিটির সম্মতিতে তালা ঝুলানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, টিসিবি পণ্য বাজারে উঠার কথা না। তথ্যর ভিত্তিতে দুই দোকান থেকে মালামাল উদ্ধার করা হয় এবং দুই দোকানকেই তালাবদ্ধ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। মালামাল বিক্রির বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে।
জেবি