দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মাজিহাট পুলিশ ক্যাম্পের আইসি এস আই সাহিদুর রহমান নিহত হয়েছে।
শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার কাটদহ রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সাহিদুর রহমান নড়াইল জেলার মৃত আবুল হাসেম ভূইয়ার ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, মিরপুর উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের এস আই সাহিদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে মাজিহাট পুলিশ ক্যাম্পে ফেরার পথে কাটদহ রেলগেটে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ট্রেনের নিচে পড়ে যায়।
মালবাহী ট্রেনটি মোটরসাইকেলসহ এসআই সাইদুরকে প্রায় ১ কিলোমিটার টেনে হিচরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জেবি