দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুম।
এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং, ব্যানার পোস্টার টাঙাচ্ছেন তিনি। এমনটিই অভিযোগ করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আরেক প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ।
শুক্রবার (৩ মে) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি।
সেসময় দোয়াত কলম মার্কা প্রতিকের প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অভিযোগ করে বলেন, মিজানুর রহমান মাসুম ঝিনাইদহ শহরের একজন চিহ্নিত দুর্নীতিবাজ ঠিকাদার। এছাড়াও তিনি প্রতিবছর বিভিন্ন পণ্য মজুদ করে কালো টাকা আয় করছেন। সেই কালো টাকা এখন ভোটারদের মধ্যে বিলি করছে। নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নগদ টাকা দিচ্ছে। এছাড়া নির্বাচনি বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছে।
জেবি