দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে দক্ষিণ জনপদকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের আহ্বানে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে আয়োজন করা হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেস খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বণিক বার্তার গোলাম সরোয়ার।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতার জন্য যেসব সাংবাদিক প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সাংবাদিক আমিরুজ্জামান বাবু, কাজী শহিদুল হক রাজু, কৃষ্ণ ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, রফিকুল ইসলাম শাওন, কালিদাস রায়, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, ফারুক রহমান, ডিএম কামরুল, শেখ তানজির আহমেদ, সেলিম রেজা মুকুল, হোসেন আলী, বিপ্লব হোসেন, গাজী ফরহাদ, আবু সাইদ, ফিরোজ হোসেন, আলি মুকতাদা হৃদয়, হাবিবুল হাসান, সেলিম হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা মুক্ত নয়, স্বাধীন নয়। সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
জেবি