দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাব উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
মানববন্দনে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন এবং সাইবার সিকউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান। এ কর্মসূচিতে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকতার মহত পেশার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
জেবি