দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে পৃথক অভিযানে মাদক পাচারকারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ও শুক্রবার (৩ এপ্রিল) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে কোতোয়ালি থানায় এক ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পাচারকালে নাজমা বেগম (৫৮) ও সীমা বেগম (৪৫) নামে দুই নারীকে ২৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি মো. হাসেম উদ্দিন ও শাহানাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া শুক্রবার (৩ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে আরেক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার এবং সান্টু চৌধুরীকে আটক করে পুলিশ।
এ সময় রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে নেওয়া হবে।
জেবি