• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

মিথ্যা মামলা ও গুজবের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাওলা সুজন, নোয়াখালী
  ০২ মে ২০২৪, ১৬:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসা ও উপজেলা নির্বাচনকে বানচাল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্বল চন্দ্র শীল মিথ্যা বানোয়াট সাজানো মামলা, গুজব রটানো ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৫ নম্বর চর জুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২ মে) চেয়ারম্যানের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল্ল্যাহ খসরু বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্বল চন্দ্র শীল নামে এক লোক আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে এই এলাকার বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীর আনারস প্রতীকের পক্ষে কাজ করছি। ৩০ এপ্রিল বিকেল আনুমানিক চারটার সময় হারিছ চৌধুরী বাজার অফিসে আমার প্রার্থী এসে বসে। এ সময় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল আনম চৌধুরীর দোয়াত কলম প্রতীকের সমর্থক উজ্জ্বল কান্তি ওখানে দাঁড়িয়ে ছিল। আমি তাকে বলেছি দাদা আপনি আরেকটা প্রার্থীর পক্ষে কাজ করেন, আপনি এখান থেকে চলে যান। তখন উনি হাসতে হাসতে চলে গেলেন।

যখন তিনি ওখানে ছিলেন তখন তার গায়ে একটি সাদা রঙের পাঞ্জাবি এবং একটি সাদা পায়জামা পরা ছিল।

কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ছেঁড়া গেঞ্জি পরা অবস্থায় আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি যদি তার গায়ে হাত দিতাম তার জামা ছিড়ে ফেলতাম তাহলে তার পাঞ্জাবি ছিড়া থাকতো কিন্তু তার গেঞ্জি ছেঁড়া থাকত না।

তিনি আরও বলেন, আমাদের প্রার্থীর ইনশাল্লাহ জয় নিশ্চিত এটা ভেবে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ঘটনার রূপ দিচ্ছে। আমি সুবর্ণচরের জনগণের কাছে বিচার দিলাম হারিছ চৌধুরী বাজারে জিরো পয়েন্টে সবসময় চার পাঁচশ লোক থাকে কেউ যদি বলতে পারে আমি তার গায়ে হাত দিয়েছি তাহলে আমার উপযুক্ত বিচার হবে। তারা আমাকে হেয় প্রতিপন্ন করে আমার মানহানি করার জন্য এই সকল অপপ্রচার চালাচ্ছে।

আগামী ৮ মে নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে। নির্বাচনকে বানচাল করার জন্য। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ সিসিটিভির ফুটেজ দেখে আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

আরও পড়ুন

শেরপুরে পথচারীদের শরবত বিতরণ করছেন শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তারা আমাদের ভাই আমরা সব সময় তাদের সুখে-দুঃখে বিপদে-আপদে তাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী ছায়েদুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর এরিয়া ম্যানেজার আবদুল হক, ৫ নম্বর চর জুবিলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, যুবলীগ নেতা মুজিবুর রহমান, রফিক উল্যাহ বাদশা, সেলিম প্রমুখ।

জেবি

  • মিথ্যা
  • মামলা
  • গুজব
  • সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।