দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ওই দুই উপজেলার নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম।
এতে টঙ্গীবাড়ি উপজেলায় ছয়জন চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ওই উপজেলায় তিন জন ভাইস চেয়ারম্যান ও তিন জন নারী ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে লৌহজং উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বী তিনজন চেয়ারম্যান প্রার্থী, তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
জেবি