দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পহেলা মে কুমিল্লা নগরীর বিভিন্ন মোড়ে শরবত বিতরণ করেছে কাজী ফাউন্ডেশন।
বুধবার (১ মে) দুপুরে নগরীর রাজগঞ্জ ট্রাফিক মোড় থেকে শুরু করে পর্যাক্রমে সোনালী স্কয়ার, লিবার্টি মোড়, পূবালী চত্বর ও সর্বশেষে টাউন হল মাঠে শ্রমিক লীগের অনুষ্ঠানে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু, অন্যতম সদস্য জুলিয়াস মাকসুদ জ্যোতি, রাশেদুল ইসলাম, কুমিল্লা টুডে নিউজের বার্তা সম্পাদক সাংবাদিক তৌহিদ খন্দকার তপু, জান্নাতুল ফেরদৌস দিপ্তিসহ অন্যান্যরা। মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু জানায়, কাজী ফাউন্ডেশন সদ্য জন্ম নেওয়া একটি সামাজিক ও মানবিক সংগঠন। শুরু থেকেই আমরা মানুষের সেবা করে যাচ্ছি তার মধ্যে কম্বল বিতরণ, শিক্ষা বৃত্তি, রমজান মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ, ঈদ উপহার বিতরণ, মানসিক ভারসাম্যহীন রোগীদের পাশে দাঁড়ানো ও শরবত বিতরণ অন্যতম। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক তৌহিদ খন্দকার তপু জানায়, অন্যদের উৎসাহিত করতে আমরা আমাদের কর্মকাণ্ড মাঝেমধ্যে প্রচার করে থাকি। যা দেখে ইতোমধ্যে বেশ কয়েকটি সামাজিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে।
জেবি