দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে দুই দিনমজুর পরিবারের চারটি ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সূত্রে জানা গেছে, বুধবার (১ মে) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা ৭ নম্বর পশ্চিম বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন কুরুন্ডী গ্রামের শীল বাড়ি বিনু শীলের ছেলে লিটন ও দিনিশ সাহর ছেলে নারায়ণ শিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
লিটন ও নারায়ণ বলেন, আমাদের দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা দিন এনে দিন খাই। এখন যে কি হবে। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগুনে তার দুইটি বসতঘর দুইটি রান্না ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
মুরাদনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভির ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে রওয়ানা হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।
ইউপি সদস্য সবুজ মিয়া, ফয়সাল ও খোকন মিয়া বলেন, আগুনে ওই পরিবারের দুইটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তাদের চার লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
জেবি