দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের গংগাচড়ায় প্রতিপক্ষের হামলায় চার শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার (১ মে) বিকেলে এই ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানান, শ্রমিক দিবসের অনুষ্ঠানের খাবার দেয়ার জন্য আগে থেকে প্রস্তুত করা ১২০ প্যাকেট খাবার এনে নাহার হোটেল রাখা মাত্রই অতর্কিতভাবে প্রতিপক্ষ মোক্তার হোসেন, আশরাফুল, মমিনুলরা জোটবদ্ধ হয়ে নাহার হোটেলে হামলা চালায়।
এতে করে বোরহান উদ্দীনসহ চার-পাঁচজন শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ কেটে ফুলে গেছে। অভিযোগ দেওয়া হয়েছে থানায়।
পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি