দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ মে) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়ায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি কেটে ইটভাটায় বিক্রির একজনকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী।
ফরিদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন যায়গায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
জেবি