দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকর বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে মিথ্যা ও ফরমায়েশি রায় আখ্যা দিয়ে কারাবন্দী রাখার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার (১ মে) বিকেলে পৌরসভা প্রাঙন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়মের সভাপতিত্বে বিএনপি অফিস প্রাঙণে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকারবিরোধী মতকে দমন করতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করছে।
সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দি করে রেখেছে। দ্রুত টুকুকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা।
জেবি