দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় ফরিদপুরের রিকশাচালকদের মধ্যে ছাতা, সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফরিদপুর শহরের রিকশাচালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় রিকশাচালক শ্রমিকদের একটি করে ছাতা, সুপ্রিয় খাবার পানি ও দুটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে শহরের সকল রিকশাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।
এর আগে তীব্র তাপাদহে জেলা প্রশাসন খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে শহরের জনতা ব্যাংকের মোড়ে ও বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, শ্রমিক দিবসে রিকশাওয়ালাদের জন্য তীব্র তাপাদহ মোকাবেলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন কমপক্ষে দুইশো মানুষকে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।
জেবি