দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ২০টি দোকান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তালুকদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যেই এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জানা গেছে, ভয়াবহ এ আগুনে মার্কেটের কুলিং কর্নার, পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।
জেবি