দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ২১টি দোকান। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুং বাজারের একটি কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউসসংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুনে ছড়িয়ে পড়ে। তবে ২০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা আরও জানান, আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে অন্তত ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি; এরমধ্যে আগুনে ব্যবসায়ীদের অন্তত দেড় কোটি টাকার আর্থিক হয়েছে।
আরএ