দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই চালক সমিতির দ্বন্দ্বে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে রাঙামাটি অটোরিকশা চালকরা।
রাঙামাটির চালকদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের পর থেকে রাঙামাটি মানিকছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে রাঙামাটির চালকরা সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। এ সময় চট্টগ্রাম থেকে আসা সকল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ফেরত পাঠিয়ে দেয়।
রাঙামাটির টেক্সি চালকরা অভিযোগ করে বলেন, বিগত কয়েক দিন ধরে চট্টগ্রামের রানীর হাট এলাকায় রাঙামাটির অটোরিকশা চালকদের আটকিয়ে মারধর করেছে রানীর হাটের অটোরিকশা চালকরা।
মঙ্গলবার সকালে থেকে ১৫-২০ জন চালককে রানীরহাট আটকিয়ে মারধর করেছে বলে অভিযোগ তাদের। দ্রুত অপরাধীদের বিচার দাবি করেন চালকরা।
জেবি