দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন মরহুম জসিম মোল্যার সহধর্মিনী সফুরা খাতুন বেলি।
তিনি পেয়েছেন ৪ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান টেবিলফ্যান প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৭৭৪ ভোট। এক হাজার ৮৩৭ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম মোল্যা গত ৫ ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
জেবি