দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে বাদ্য বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে শোভাযাত্রাটি পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. নুর নবী, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী সহকারি সমিতির সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেবি