দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগমসহ জেলা প্রশাসন এবং জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আদালত প্রাঙনে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত চিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক কামরুন্নাহার রুমি, সিজিএম (ভারপ্রাপ্ত) সালাতউল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর, এডিএম জেবুন্নাহার, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জিপি আবুল কাশেম, পিপি চন্দন কুমার পাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল মনসুর স্বপন প্রমুখ।
সভায় সুবিধা বঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে সে সম্পর্কে আলোচনা করা হয়।
জেবি