দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বাস সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারীসহ দুইজন নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নালিতাবাড়িগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। বাসটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে।
জেডএ