• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

সেতুমন্ত্রীর ভুয়া ডিও লেটারে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বদলি ঠেকানোর চেষ্টা

মাওলা সুজন, নোয়াখালী
  ২৬ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে নিজের বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অন্যদিকে এ ধরনের কোনো ডিও লেটার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর পিএস-১ গৌতম চন্দ্র পাল।

একাধিক সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবকে গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির শুরু করে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব।

পরবর্তীতে গত ৪ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাডে স্বাক্ষরযুক্ত একটি ভুয়া ডিও লেটার তৈরি করে তা গত ৮ এপ্রিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করেন।

কিন্তু পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই ডিও লেটারটি গত ১৫ এপ্রিল ভুয়া বলে প্রকাশ প্রায়। পরবর্তীতে তার ওই বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করে দেওয়া হয় এবং বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাকে লালমনিরহাট বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত বদলীর আদেশ স্থগিত চেয়ে ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পঠানো সেই ডিও লেটারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সুপারিশ ও স্বাক্ষর সম্বলিত ওই চিঠিটি আমাদের প্রতিনিধির হাতে রয়েছে। তবে ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই ডিও লেটারে কোনো স্মারক নাম্বার দেওয়া হয়নি। অন্যদিকে গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবকে স্ট্যান্ড রিলিজ করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।

চিঠিতে দেখা যায় ৪ এপ্রিল প্রেরিত পত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বদলি সংক্রান্ত আদেশটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য সহযোগিতা কামনা করেছেন। পত্রে ডিও নম্বর ৩৫.০০.০০০০.০০১.৯৯.০০২.২৪-৯৭ উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো স্মারক নাম্বার উল্লেখ করা হয়নি। পত্রে দেখা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৮ এপ্রিল তারিখ উল্লেখ করে স্বাক্ষর রয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীর পদবি উল্লেখ করে জরুরি লিখে ওই পত্রে স্বাক্ষর করেছেন।

গত ৪ এপ্রিল প্রেরিত পত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে উদ্দেশ্যে করে লেখেন প্রিয় সহকর্মী আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, জনাব সাদ মোহাম্মদ আন্দালিব নির্বাহী প্রকৌশলী নোয়াখালী গণপূর্ত বিভাগ, নোয়াখালী। তিনি একজন দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তা। আমার নির্বাচনি এলাকা নোয়াখালী জেলায় তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। গণপূর্ত অধিদপ্তরের ২০.০৩.২০২৪ তারিখের ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০১.২১.৩৬৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে তাকে ফেনী গণপূর্ত বিভাগ ফেনীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে (কপি সংযুক্ত)। নোয়াখালী জেলার গণপূর্ত কাজসমূহ দক্ষতা ও গতিশীলতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে জনাব সাদ মোহাম্মদ আন্দালিবকে নোয়াখালী গণপূর্ত বিভাগে তার চাকরি আরও কিছুদিন সময় চলমান রাখা প্রয়োজন।

এমতাবস্থায়, নোয়াখালী গণপূর্ত বিভাগের বর্তমান গতিশীল কর্মধারা অব্যাহত রাখার স্বার্থে জনাব সাদ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী প্রকৌশলী, নোয়াখালী গণপূর্ত বিভাগ-এর বদলি সংক্রান্ত আদেশটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। ডিও লেটারে শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর রয়েছে।

আরও পড়ুন

নোয়াখালীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব অভিযোগের বিষয়ে জানান, মন্ত্রী মহোদয়ের ব্যাপারতো আমি জানি না। কোন মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানি না। রমজানের সময় একটি অর্ডার হয়েছিল। সেটা আবার মাঝখানে স্ট্যা হয়। পরে আবার আজকে (২৫ এপ্রিল) আরেকটি বদলি সংক্রান্ত আদেশ হয়েছে। যখন যে আদেশ আসে আমরা সে আদেশ অনুযায়ী চলি। মন্ত্রী মহোদয়ের ডিও লেটার সংক্রান্ত বিষয়ে আমি জানি না।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটার বিষয়ে সেতুমন্ত্রীর পিএস-১ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল বলেন, বিষয়টি জানার পর আমরা বলেছি এই ধরনের ডিও লেটার কখনোই আমাদের স্যার দেন না। এটা স্যার দেয়নি। তারপর যখন কপি পেলাম তখন আমরা আরও ভালোভাবে নিশ্চিত হয়ে বললাম এটা আমাদের ডিও লেটার না। ভুয়া একটি ডিও লেটার। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কে বা কারা করেছে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

জেবি

  • সেতুমন্ত্রী
  • বদলি
  • সারাদেশ
  • চাঁদা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
ফুটপাতে চাঁদাবাজি: পুলিশ থেকে ভ্যান ছাড়াতে গুনতে হয় ১৫০০ টাকা
ফুটপাতে চাঁদাবাজি: পুলিশ থেকে ভ্যান ছাড়াতে গুনতে হয় ১৫০০ টাকা
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।