দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় ছেলের বাড়ি বেড়াতে এসে রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে পুড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বিসিক নগরীর আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শহরে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
নিহত বৃদ্ধার নাম সোনাবান বিবি (৮০)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তার ছেলে শফিকুল ইসলাম চাকরির সুবাদে চার মাস আগে বগুড়ায় বেড়াতে আসেন।
ছেলে শফিকুল ইসলাম জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি বগুড়ার বিসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসায় প্রচণ্ড ধোঁয়া দেখে রান্না ঘরে ঢুকে দেখেন গ্যাসের আগুনে তার মা দগ্ধ হয়ে মারা গেছেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেবি